বিসিআইসি কলেজ দেশের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সহনশীলতা, সৃজনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধসম্পন্ন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিসিআইসি কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে। এই শিক্ষা ব্যবস্থার অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি এবং প্রত্যাশা করি আগামী দিনগুলোতে সকলের সহযোগিতায় বিসিআইসি কলেজের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে পারবো।
আমাদের প্রতিষ্ঠান একটি নিরাপদ, সৃজনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে কলেজের চারটি মূলমন্ত্র তথা- শৃঙ্খলা, শিক্ষা, নৈতিকতা, মানবিকতা অনুসরণপূর্বক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে বিশেষ গুরুত্ব দেই। তাছাড়া বিসিআইসি কলেজ প্রথাগত শিক্ষার বাইরে শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তনশীল পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। আমরা সবসময় চেষ্টা করছি এমন একটি পরিবেশ সৃষ্টি করতে, যা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, অনুসন্ধিৎসা এবং ব্যক্তিগত বিকাশ নিশ্চিত করবে।
আমাদের রয়েছে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকমণ্ডলি, যারা শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও গভীর অনুধাবনশক্তি বিকাশে সহায়তা করেন। আমাদের লক্ষ্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। পরিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীরা তাদের মেধার ইতিবাচক বিকাশ নিশ্চিত করবে এবং এ প্রতিষ্ঠানটি উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হবে এই কামনা করছি।
শুভেচ্ছান্তে,
কর্নেল ড. মো. মোকসেদ আলী
অধ্যক্ষ, বিসিআইসি কলেজ